আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের কুরাইয়াত বিকল্প সিটির কর্মকর্তারা জানিয়েছেন : ‘কাকা’ নামক ইসরাইলি ফল শহরের কেন্দ্রীয় বাজারে দেখা গেছে বলে বেশ কিছু অভিযোগ পত্র তাদের হস্তগত হয়। এ বিষয়ে তদন্তের পর স্পষ্ট হয়েছে যে, অভিযোগকারীদের দাবী সত্য।
গতকাল এক অভিযানে দখলকৃত ভূখণ্ড থেকে আনা ১৪০ কিলোগ্রাম কাকা ফল আটক করতে সক্ষম হয় সৌদি কর্তৃপক্ষ।
কুরাইয়াত কর্মকর্তারা আরো জানান : এ ফল বাজারে সরবরাহ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে, দখলকৃত ভূখণ্ডের যে কোন পন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ। আটককৃত ঐ চালানটি অনুমোদন ছাড়াই সৌদি আরবে আনা হয়েছে।